দোয়ারায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত

দোয়ারাবাজার প্রতিনিধি
ছাতক-দোয়ারাবাজার সড়কে ট্রাকের ধাক্কায় তাজুদ আলী (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের মংলারগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।তাজুদ আলী দোয়ারাসদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের আবুল কালামের পূত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ছাতক-দোয়রা সড়কের মংলারগাঁও নামক স্থানে সড়কের পাশ দিয়ে হেটে যাওয়ার     
সময় দ্রুতগতির একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাজুলকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। আশংকাজনকভাবে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাজুদ আলীর মৃত্যু হয়।