দোয়ারাবাজার প্রতিনিধি
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। সকাল সাড়ে ৯টায় আমবাড়ী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি।
এরপর দুপুর ১২ টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীরপ্রতীক।
এসময় উপস্থিত ছিলেন বোগলাবাজার ইউনিয়ন ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, দোহালীয়া
ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান আবু হেনা, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান ফারুখ আহমদ, সহকারী ভূমি কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান রেনু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম প্রমুখ।
এছাড়াও মান্নারগাঁও ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও ডিজিটাল সেন্টার, দোয়ারাবাজার থানা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, দোয়ারাবাজার উপজেলা ভূমি অফিস দোয়ারাবাজার সদর ইউনিয়ন ভূমি অফিস, দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদ অফিস দর্শন ও ডিজিটাল সেন্টার, লক্ষীপুর ইউনিয়ন ভূমি অফিস, ২টি কমিউিনটি ক্লিনিক, উপজেলার ১টি আশ্রয়ন প্রকল্প, উপজেলার ইনোভেশন কার্যক্রম ও একটি বাড়ি একটি খামার প্রকল্প অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় উপজেলার স্কাউট লিডারদের নিয়ে সভা।
- বিশ্বম্ভরপুরে বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ
- অনুর্ধ্ব ১৮ জাতীয় যুব ফুটবল টুর্নামেন্ট- ফাইনালে সুনামগঞ্জ-সিলেট


