দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় সদর ও সুরমা ইউনিয়নে ৪১ সদস্য বিশিষ্ট শ্রমিক লীগের ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা আ.লীগ কার্যালয়ে দুই ইউনিয়নের কমিটি ঘোষণা করেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম মিজানুর রহমার (মিজান)। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো.আবুল কালাম।
কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ম
-আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, কাছম আলী, ওলামা লীগের নেতা সিরাজুল ইসলাম প্রমুখ।
সদর ইউনিয়নের নেতৃবৃন্দরা হলেন, সভাপতি ছদরুল ইসলাম, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাইদুর রহমান, আবুল হোসেন, সোহেল আহমদ, আনু মিয়া, জজ মিয়া, হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল আমিন, যুগ্ম সধারণ সম্পাদক রুসমত আলী, সাংগঠনিক সম্পাদক কাউছার আলম খাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন প্রমুখ।
এদিকে সুরমা ইউনিয়নের নেতৃবৃন্দরা হলেন, সভাপতি বকুল মিয়া, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সামছুল হক, জহির মিয়া, মো.আমির হোসেন, মুজিবুর রহমান, মাসুক মিয়া, আবুল কালাম, সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক জমসিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো.আব্দর নুর প্রমুখ।


