দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে দুই শিশুকে ধর্ষণের চেষ্টায় শ্লীলতাহানির দায়ে কালা মিয়া (৬৫) নামের এক বৃদ্ধাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। রোববার বিকেলে উপজেলার দোহালিয়া ইউনিয়নের চৌমুহনী গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত বৃদ্ধা একই ইউনিয়নের পানাইল পুরানপড়া গ্রামের মৃত হারিছ উল্লাহ’র পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, লম্পট বৃদ্ধা স্থানীয় চৌমুহনী পয়েন্টে পানের ব্যবসা করে। দুই শিশু পান আনতে গেলে তার দোকানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টায় শ্লীলতাহানির ঘটনা ঘটায়। রোববার দুপুরে ওই শিশুদের বাড়িতে পান বিক্রি করার অজুহাতে শিশুদের তার দোকানে যাওয়ার কথা বললে শিশুরা বিষয়টি তাদের মায়ের কাছে বললে ঘটনা জানাজানি হয়। পরে ওই বৃদ্ধাকে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, শিশুদের জবানবন্দি নিয়ে বৃদ্ধার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে মামলা আমলে নেয়া হয়েছে। বৃদ্ধা পুলিশ হেফাজতে রয়েছে।


