দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার বিকেলে উপজেলার বন্যা কবলিত দোয়ারাবাজার সদর ইউনিয়ন ও সুরমা ইউনিয়নের শতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ টেবলেট বিতরণ করা হয়।
সদর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর, সুরমা ইউনিয়নের ভুজনা, কালিকাপুর, কদমতলী গ্রামে নৌকাযোগে বন্যার্তদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার চিড়া, চিনি, বিস্কুট, মুড়ি ও পানি বিশুদ্ধকরণ টেবলেট বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মোহাম্মদ সোহেল মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আক্কাছ আলী প্রমুখ।


