দোয়ারায় দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন প্রশিক্ষণ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ের উপর দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শেষ হয়েছে। ঢাকা আহছানিয়া মিশন সৌহার্দ্য কর্মসুচি ৩ প্রকল্পের বাস্তবায়নে কেয়ার বাংলাদেশের সহযোগীতায় দোয়ারাবাজার উপজেলা দুর্যোগ   ব্যাবস্থাপনা কমিটির অংশগ্রহনে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, দোহালীয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া আনু, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান আবুহেনা আজিজ, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুরুদ্দিন আহমদ, কৃষি কর্মকর্তা এনামুল হক, বিআরডিবি অফিসার সাহিদুর রহমান, সমবায় অফিসার মৈয়ত্রি আচার্য্য, আনসার ভিডিপি অফিসার ইয়াছমিন আরা বেগম, ভার্ড ম্যালেরীয়া উপজেলা ম্যানেজার জসিম উদ্দিন আহমদ, কেয়ার বাংলাদেশের রেজিলেন্স টেকনিকেল ম্যানেজার মো.রফিকুল ইসলাম, ঢাকা আহছানিয়া মিশনের রেজিলেন্স টেকনিক্যাল অফিসার শেখ ফজলুর রহমান, ঢাকা আহছানিয়া মিশন সৌহার্দ্য কর্মসুচির উপজেলা ফিল্ড সুপারভাইজার মো.দেলোয়ার হোসেন, ফিল্ড ফ্যাসিলিলেটর মো.আনোয়ারুল ইসলাম, ফুড ডিস্ট্রিবিউটর বিষ্ণুপ রায় প্রমুখ।