দোয়ারায় নতুন আক্রান্ত ৩ জন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩ জন। নতুন আক্রান্তরাসহ জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৮ জন।

সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানিয়েছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে করোনা পরীক্ষায় রোববার গভীর রাতে দোয়ারাবাজারে নতুন ৩ জনের করোনা আক্রান্তের কথা জানানো হয়েছে।