দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় সৌহার্দ্য ৩ কর্মসুচির নারীর ক্ষমতায়ন ও নারীর সহিংসতা নিরসনে আইনি ও স্বাস্থ্য সহায়তা বিষয়ক উপজেলা পর্যায়ে সরকারী বেসরকারী কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সৌহার্দ্য ৩ কর্মসুচির সহযোগিতায় উপজেলা প্রশাসনের
আয়োজনে ইউএসএআইডির অর্থায়নে মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ঢাকা আহসানিয়া মিশন ৩ কর্মসুচির উপজেলা ফিল্ড সুপার ভাইজার মো.দেলোয়ার হোসেনেরর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান মো.ফারুক আহমদ, সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম, প.প কর্মকর্তা রিপন চন্দ্র দাস, জেলা ঢাকা আহসানীয়া মিশনের জেলা প্রগ্রাম ম্যানেজার মো.মিজানুর রহমান, কেয়ার বাংলাদেশের সিনিয়র অফিসার ও টেকনিক্যাল সাপুর্ট এন্ড রিপ্রেজেন্টেশন মো.হারুনোর রশিদ, সৌহার্দ্য ৩ কর্মসুচির সহকারী প্রগ্রাম ম্যানেজার মো.মুখলেছুর রহমান, কেয়ার বাংলাদেশের হাসিনা সমাজদার, ঢাকা আহসানিয়া মিশনের টেকনিক্যাল অফিসার নারীর ক্ষমতায়ন মোছাম্মদ আরিফুন নাহার রিতা, উপজেলা পরিসঙ্কান অফিসার সুয়েবুর রহমান প্রমুখ।


