দোয়ারায় নারী নির্যাতন নির্মূলে ১৬ দিনের প্রচারাভিযান চলছে

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় নারী নির্যাতন প্রতিরোধে ১৬ দিনের ব্যাপী প্রচারাভিযান পক্ষ (২৫ শে নভেম্বর থেকে ১০ই ডিসেম্বর) পালিত হচ্ছে।
গ্রাম উন্নয়ন একতা দল ও ইয়ুথ গ্রুপ এর আয়োজনে কেয়ার বাংলাদেশ ও ঢাকা আহছানিয় মিশন’র সহযোগিতায় মঙ্গলবার সকালে বোগলা ইউনিয়নের বোগলাবাজার গ্রামে মুক্তিযোদ্ধা শিরু মিয়ার      
বাড়িতে গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি রাহেলা বেগমের সভাপতিত্বে সৌহার্দ্য ৩ কর্মসুচির ফিল্ড সুপারভাইজার মো.দেলোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনিকেল অফিসার এমপাওয়ারমেন্ট আরিফুন্নাহার রিতা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গ্রাম উন্নয়ন কমিটির সহ-সভাপতি মো.জজ মিয়া, সাধারণ সম্পাদক এনামুল হক, কিশোরী সদস্য রিনা বেগম, ইয়ুথ গ্রুপের সদস্য সাইফুল ইসলাম, ক্ষমতায়ন সেচ্ছাসেবিকা নাসরিন সুলতানা, ফিল্ড ফেসিলিটেঁটর মর্জিনা বেগম, ইয়ুথ গ্রুপের সদস্য মো.সুজন মিয়া, সোহাগ মিয়া, মো.আব্বাস মিয়া, মো.নুর ইসলাম, রাসেল মিয়া, হোসনা আক্তার, রোকশানা আক্তার, মাফিয়া আক্তার, জহুরা বেগম, সাফিয়া আক্তার, সুফিয়া,  জাহানারা আক্তার, লিপি আক্তার, শিল্পী বেগম, রহিমা আক্তার প্রমুখ।