দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার চৌধুরীপাড়া বাজারে নিজস্ব ভোগদখলীয় জমি থেকে উচ্ছেদের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়াস্থ নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আমিনা খাতুন।
লিখিত বক্তব্যে তিনি জানান, বাঁশতলা চৌধুরীপাড়া গ্রামে ১৯৭৪ সাল থেকে নিজেদের দখলীয় জেএল নং ১৭, বাশঁতলা মৌজাস্থিত খতিয়ান নং ১/১ এর দাগ নং ৯৪, পরিমাণ ০.৪২ শতক, আমন রকম ভূমি, দাগ নং ৯৭ পরিমাণ ১.৯৭ ও দাগ নং ৯৯ পরিমাণ ০.২১ শতক বাড়ি রকম ভূমিসহ মোট ২ একর ৬০ শতক ভূমির ৪৮ বছর ধরে বসবাস আমি ও আমার স্বামী এম এ ছাদেক। গত সেটেলমেন্ট জরিপে সরকারি খতিয়ান ভুক্ত রেকর্ড হলেও দখলকার হিসেবে আমিনা খাতুন গংদের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। বর্তমানে জায়গাটিতে বাজার গড়ে উঠায় আমিনা খাতুনের সৎ ভাই জহিরুল ইসলাম জুলহাস গংরা বোনকে উচ্ছেদ করার পায়তারা করছে। এ নিয়ে ১০ মার্চ উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমিনা খাতুন দোয়ারাবাজার থানায় সৎ ভাই জহিরুল ইসলাম জুলহাসসহ ৪ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আমিনা খাতুন জানান, বাড়িটি অবস্থান বাজারে মধ্যে হওয়ায় বাড়ির চারপাশে টিনের বেড়া দেওয়া হয়েছিল। তারা ভেংগে ফেলেছে, এখন বাড়ীর মহিলারা ঘর থেকে বের হতেই সমস্যা হচ্ছে। তাদের হুমকির কারণে পর্দা দেওয়া যাচ্ছে না আমরা নিরাপত্তাহীনতায় ভোগছি আমরা প্রশাসনের হস্থক্ষেপ কামনা করি।
তিনি আরো বলেন, জায়গাটি বন্দোবস্ত পাওয়ার জন্য আমি জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন জানিয়েছি। বন্দোবস্ত প্রক্রিয়াধীন রয়েছে।
জহিরুল ইসলাম জুলহাস জানান, জায়গাটি আমাদের পৈত্রিক সম্পত্তি। আমার বাবা মারা যাওয়ার কয়েক মাস পূর্বে জমিটা আমার বোন ও বোনজামাইকে দেয়া হয়েছিল তাদের থাকার জন্য। তাদের নামে কোন কাগজ করেও দেয়া হয় নাই। আমি তাদেরকে কোন ধরনের ডির্স্টাবও করছি না। আমার মা ও বোনরা তাদের অংশ পাওয়ার জন্য বোনের সাথে কথা বলছে।
দোয়ারাবাজার থানার ওসি মুহাম্মদ নাজির আলম জানান, জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে ভাই বোনের মধ্যে মনোমালিন্য হয়েছে বলে খবর শুনেছি। দ্রুততম সময়ের মধ্যে অভিযোগের বিষয়টি তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
- প্রজ্ঞাপন জারি : লকডাউনে ২৮ এপ্রিল পর্যন্ত মানতে হবে যেসব বিধি নিষেধ
- দেশে ‘নতুন দরিদ্র’ ২ কোটি ৪৫ লাখ


