দোয়ারাবাজার প্রতিনিধি
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া এডিসির পদে পদোন্নতি হয়ে হবিগঞ্জ জেলায় বদলি হয়েছেন। বুধবার রাতে দোয়ারাবাজার অফিসার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তার বিদায়ী অনুষ্ঠান।
উপজেলা প্রকৌশলী রঞ্জিত কুমার পাল’র সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার মেহের উল্লাহর পরিচালনায় বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, বিদায়ী অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো.মউদুদুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.শাহিদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এ কে এম ফজলুর রহমান, প্রকল্প কর্মকর্তা এম এ করিম, খাদ্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন কুমার দাস, ডা. হাসান মাহমুদ, কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সোহরাব হোসেন প্রমুখ।


