দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় অবস্থানরত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর বীমা গ্রহীতার মৃত্যু দাবির চেক বিতরণ করা হয়েছে। বীমার মালিক স্মৃতি রানী দাস মৃত্যুবরণ করায় তার স্বামী মনিন্দ্র দাস (গরুল দাস) এর হাতে চেক প্রধান করা হয়েছে।
বুধবার দুপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর অফিসে অফিস ইন্চার্জ গোল আহমেদ’র সভাপতিত্বে ও অজয় তালুকদারের পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বীমার চেক তুলে দেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর জোনাল অফিসার রুহুল আমিন সাহ, সহকারী জোন প্রধান ওয়াহিদ রেজা, এজেআই গৌছুল ইসলাম। এছাড়াও বীমা কোম্পানির প্রতিনিধি দোয়ারাবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, উপজেলা সদরের নৈনগাঁও গ্রামের মনিন্দ্র দাসের স্ত্রী স্মৃতি রানী দাস ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানীতে ১ লক্ষ টাকার একটি বীমা করেন। ইতিপুর্বে স্মৃতি রানী দাস ৮০ হাজার টাকা জমা করার পর তিনি দুইটি চেকে ৫০ হাজার টাকা বোনাস পান। বাকি টাকা জমা দেয়া সম্পূর্ণ হওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন। ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানী স্মৃতি রানী দাসের মৃত্যুর পর মৃত্যু দাবির ১ লক্ষ ৮৭ হাজার ৪০০ টাকার চেক তার পরিবারের হাতে তুলে দেন।


