দোয়ারায় পরিবার কল্যাণ সেবা সপ্তাহের অবহিতকরণ সভা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রসব সেবা গ্রহণের জন্য অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পান্ডারগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক আহমদের সভাপতিত্বে এফপিও রেদওয়ানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, উপজেলা প.প. কর্মকর্তা রিপন চন্দ্র দাস,সহকারী       
প.প. কর্মকর্তা নুরুল ইসলাম, কেয়ার বাংলদেশের জেলা প্রতিনিধি সংগিতা বৈদ্য, উপজেলা কেয়ার প্রতিনিধি হাসিনা সমাজদার, সাবিনা আক্তার, ইউপি সদস্য সফিকুল ইসলাম, শুকুর আলী প্রমুখ।