দোয়ারায় পাখি শিকারীর জরিমানা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার সদরে পাখি শিকার করার সময় হাতে নাতে আটক করার পর দুই পাখি শিখারীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামে এয়ারগান দিয়ে পাখি শিকার করার সময় দুইজনকে আটক করেন দোয়ারাবাজার থানার এসআই ছাইদুর রহমান। পরে ভ্রাম্যমাণ আদালত পাখি শিকারের দায়ে তাদের জরিমানা করেন।
জরিমানা প্রদানকারীরা হলেন, ছাতক পৌরসভার  ফকির টিলা গ্রামের শাহ-মোহাম্মদ ইলিয়াছের ছেলে শাহ মো. টিটু ও নোয়ারাই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে লিটন মিয়া। ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাখি শিকারের অপরাধে প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন।