দোয়ারায় পুলিশ সুপার নির্বাচনে কাউকেই বিশৃংখলা করতে দেয়া হবে না

দোয়ারাবাজার প্রতিনিধি
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন,‘জনগণ যাতে স্বাভাবিকভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে প্রশাসনের। কেউ যদি জনগণের ভোটাধিকার প্রয়োগে বাধাবিঘœ ঘটানোর চেষ্টা করে আমরা তাদের সহজে ছাড় দিব না। বিশৃংখলা সৃষ্টিকারীদের কঠিন শাস্তির আওতায় আনা হবে। আগামী ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ  
 ও শান্তিপূর্ণ করতে সবধরনের সহযোগিতা করা হবে।’
সোমবার দুপুরে দোয়ারাবাজারে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এস এম এজাহারুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা সাহেদুল ইসলাম, দোয়ারাবাজার থানার ওসি সেলিম নেওয়াজ, এস আই শামীম আখঞ্জি, ফিরুজ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরুল্লাহ, উপজেলা নির্বাচন অফিসার সাইফুজ্জামান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার দাস প্রমুখ।