দোয়ারায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজনের মৃত্যু

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার পল্লীতে প্রতিপক্ষের লাঠির আঘাতে আফিজ আলী (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত.আব্দুল হাসিমের পুত্র। আফিজ আলী সুলতানপুর গ্রামে বিয়ে করার সুবাদে গত ২ বছর যাবৎ শশুর বাড়িতেই বউ বাচ্চা নিয়া থাকতেন। জানা যায় গত বৃহস্পতিবার সকালে আফিজের গরু, মুক্তিযোদ্ধা আব্দুল বারিকের লাউ খেতে       গেলে, লাউখেতে আফিজ আলী ও আব্দুল বারিকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় আব্দুল বারিকের লোকজন লাঠি সুটা নিয়ে আফিজের উপর হামলা করে। এসময় আহত হন আরও তিন জন। তারা হলেন আফিজ আলীর শশুর কালাশা (৪৫), কালাশার ৭ম শ্রেণির স্কুল পড়–য়া মেয়ে রাবিয়া বেগম(১৩) । আফিজ আলীকে গুরুতর আহত অবস্থায় দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। একই দিন বিকাল ৩ ঘটিকায় ওসমানি মেডিকেলে আফিজ আলী মৃত্যুর কুলে ঢলে পড়েন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যপারে দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক বলেন, ওসমানি মেডিকেলে লাশের ময়না তদন্ত করা হয়েছে। এব্যপারে লিখিত অভিযোগ আসলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।