দোয়ারায় প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক

দোয়ারাবাজা প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে ধষর্ককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রাউলি গ্রামে।
জানা যায়, গত বৃহস্পতিবার আছরের পর পর বুদ্ধি প্রতিবন্ধিকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় নরসিংপুর ইউনিয়ন কন্তারগাঁও গ্রামের হারিছ আলীর পুত্র রইছ আলী (২৮)। এ ঘটনায় শুক্রবার বিকেলে বুদ্ধি প্রতিবন্ধির মা বাদি হয়ে দোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিত্বে শুক্রবার সন্ধ্যায় এস আই সানাউল্লাহ ও এস আই নোভেল সরকার ধর্ষক রইছ আলীকে তার বাড়ির সামনে দোকান থেকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, ধর্ষণের ঘটনায় ধর্ষিতার মা বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ধর্ষণকারীকে আমরা গ্রেফতার করেছি। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।