দোয়ারায় প্রার্থীদের নিয়ে মতবিনিময়

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে নয় ইউনিয়নের  ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী ৬৬ জন, সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী ১০০ জন, সাধারণ সদস্য পদে প্রার্থী ৩৯১জনকে নিয়ে নির্বাচনী আচরনবিধির উপর এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন   
উপজেলা নির্বাচন অফিসার মো.সাইফুদ্দিন, উপজেলা প্রকৌশলী মো.ফজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বজলুর রহমান, আনসার ভিডিপি অফিসার ইয়াছমিন আরা বেগম প্রমুখ।