দোয়ারায় প্রার্থীদের নিয়ে মতবিনিময়

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে দিনব্যাপি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা  প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে সোমবার দিনব্যাপি উপজেলা অডিটরিয়ামে ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী ও সাধারণ সদস্য প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধির উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের  সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক অফিসার মেহের উল্লা’র পরিচালনায় সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবেরা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো.সাফুজ্জামান, থানার ওসি সেলিম নেওয়াজ, উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বজলুর রহমান প্রমুখ।