দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বজ্রপাতে মৃত শ্রমিক সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের তেলীখাল গ্রামের নুরুল ইসলামের পুত্র ইলিয়াস আলী (২৮)। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে উপজেলার নরসিংপুর ইউনিয়ন সোনালী চেলা নদীতে।
জানা যায়, সকাল ৭টায় সময় বাল্কহেড নৌকা নিয়ে বালু উত্তোলন করার জন্য সোনালীচেলা নদীতে আসে ইলিয়াস আলী। এসময় হঠাৎ বজ্রপাতে সে পানিতে পড়ে নিখোঁজ হয়। ঘটনাস্থলে দিনভর ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা চালিয়েও (শুক্রবার সন্ধ্যা) তার লাশ পর্যন্ত পাওয়া যায়নি।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার এস আই মাহমুদুল হাসান জানান, বজ্রপাতে কোম্পানিগঞ্জ এলাকার ইলিয়াস নামের একজনের মৃত্যু হয়েছে। তার সাথে থাকা আরো দুইজন আহত হয়েছেন। আমরা সহ ফায়ার সার্ভিসের লোকজনের সহায়তায় চলতি নদী থেকে লাশ উদ্ধারের জন্য দিনভর চেষ্টা চালিয়েছি, কিন্তু লাশ পাওয়া যায়নি।
- পুত্রের নামে ইউপি চেয়ারম্যানের নলকূপ বরাদ্দ
- জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন


