দোয়ারায় বন্যা দুর্গতদের বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর উপহার দিলেন জেলা প্রশাসক

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় বন্যা দুর্গতদের বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
শনিবার দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের নুরপুর দোয়ারাবাজার সদর ইউনিয়নের বরবন্দ ও মাজেরগাঁও ব্রিটিশ সড়কের পাশে বন্যাকবলিত শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযুদ্ধা ডা. আব্দুর রহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ প্রমুখ।
বিকালে উপজেলা পরিষদ সম্মুখে বন্যায় ক্ষতিগ্রস্ত বোগলাবাজার ইউনিয়নের ১৩ পরিবারের মাঝে ২ বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার টাকা করে বিতরণ করেন। এছাড়াও অফিসার্স ক্লাবের পক্ষ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর বাবাকে ভ্যান গাড়ি ও উপজেলা ভূমি অফিসে ব্রেস্ট ফিডিং কর্নার ও করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতার লক্ষে ভূমি অফিসে হাত দোয়ার বেসিন উদ্বোধন এবং ছাতক-দোয়ারা-সুনামগঞ্জ সড়কের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, সহকারী কমিশনার নির্বাহী মেজিস্ট্রেট মো. রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান, উপজেলা পরিষদের গোপনীয় সহকারী সফিকুর রহমান প্রমুখ।