Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
দোয়ারায় বিএনপির বিক্ষোভ মিছিল – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

দোয়ারায় বিএনপির বিক্ষোভ মিছিল

দোয়ারাবাজার প্রতিনিধি
ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজানের সিলেটস্থ বাসায় হামলা ও ভাংচুরের প্রতিবাদে দোয়ারাবাজার উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, তারেক পরিষদের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এইচ এম কামালের পরিচালনায় বিএনপির সাবেক সভাপতি সুরমা     ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাজান মাষ্টারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টার, হেলাল মিয়া, সাবেক ইউপি সদস্য ইজ্জত আলী, উপজেলা বিএনপির সদস্য আমান উল্লাহ, আফিকুল ইসলাম, আব্দুল হক, সিরাজুল ইসলাম।
উপস্থিত ছিলেন বিএনপির নেতা নুরুল ইসলাম, লয়লুছ খান, উপজেলা যুবদলের সদস্য ইউনিয়নের সভাপতি উরশাদুল হক লাল, যুবদল নেতা আব্দু রশিদ, জাহাঙ্গির আলম, হামদু মিয়া, জেলা ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক নুরুল হক, উপজেলা তারেক পরিষদের সাধারণ সম্পাদক মনির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অর্জুন দেবনাথ, তোফায়েল আহমদ রাসেল, মারুফ আহমদ ফটিক , জাবরুল আজাদ, যুবদল নেতা আব্দুর রহিম, দেলোয়ার হোসেন, রুবেল আহমদ, আলী আহমদ, সাবাজ আলী, জুয়েল আহমদ প্রমুখ।