দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের মসজিদে ভাংচুর মারামারি সহ একাধিক মামলার আসামি হারুন অর- রশিদ (৫০) কে গ্রেফতার করেছেন দোয়ারাবাজার থানা পুলিশ। সে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র। তার বিরুদ্ধে একই গ্রামের মৃত ওয়াছির আলীর পুত্র মনির হোসেন বাদি হয়ে দোয়ারাবাজার থানায় গ্রামের মসজিদের গ্লাস ভাংচুর ও তাদের উপর অতর্কিত হামলার অভিযোগ করেন। এঘটনায় মঙ্গলবার বিকালে দোয়ারা থানার এস আই নোবেল সরকার বিএনপি নেতা হারুন অর রশিদকে লিয়াকতগঞ্জ বাজার থেকে আটক করে থানায় নিয়ে আসেন।
এব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আবুল হাসেম বলেন, মারামারি ও ভাংচুর মামলায় হারুন অর রশিদ নামের একজনকে আটক করা হয়েছে। বুধবার তাকে আদালতে গ্রেরণ করা হবে।


