দোয়ারায় বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার বড়খাল স্কুল এন্ড কলেজে জাগ্রতকণ্ঠ সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় কলেজের অডিটোরিয়ামে ‘শাহি পোশাক শাহি মুকুট দেহরক্ষী যোগ্যতার অন্ত্রভুক্ত নয়’, ‘দক্ষ ব্যক্তিই পারে দল ব্যতীত নিজের আত্মপ্রকাশ ঘটাতে’, ‘ পাগল ও শিশু নিষ্পাপ তবে অধিক মমতা হয় পাগলের প্রতি’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার ঘিলাছড়া স্কুল ও কলেজ, বড় খাল স্কুল ও কলেজ, বড়ইরি দারুসুন্নাহ বহুমুখী আলিম মাদ্রাসা, বাশঁতলা চৌধুরী পাড়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় ও ইসলামিয়া সিদ্দিকীয়া দাখিল মাধ্রাসা অংশগ্রহণ করে।
বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ী হয় বড় খাল স্কুল ও কলেজ, বড়ইউরি দারুসুন্নাহ, ইসলামিয়া সিদ্দিকীয় মাদ্রাসা।
জাগ্রতকণ্ঠ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের জেলা সভাপতি কবি মো. সহিদ মিয়ার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়খাল স্কুল ও কলেজের অধ্যক্ষ নজির আহমদ।
উপস্থিত ছিলেন সংগঠনের সেলিম আহমদ, সংগঠন সালমান আহমদ, প্রভাষক হামিদুর রহমা, এনামুল হক, আবুলকালাম আমিনুর রশিদ প্রমুখ।