দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। উপজেলার প্রতিটি বিদ্যালয়েই সততা স্টোর নামে দোকান খোলা হচ্ছে। সোমবার আনুষ্ঠানিক ভাভে দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ে ও মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর দু’টির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভুমি) প্রশান্ত কুমার বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, সহকারী প্রধান শিক্ষক অজয় কুমার দাস, সহকারী শিক্ষক নজির উদ্দিন, আল আমিন, মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমদ, সহকারী শিক্ষক রাশেদা বেগম, বিলকিস বেগম, আব্দুল হামিদ প্রমুখ।


