দোয়ারায় বিভিন্ন অনুষ্ঠানে মহিবুর রহমান মানিক

দোয়ারাবাজার প্রতিনিধি
ছাতক-দোয়ারাবাজার আসনের এমপি মহিবুর রহমান মানিক বলেছেন, দুর্যোগে সবসময় সরকার অসহায় কৃষকদের পাশে রয়েছে। চৈত্রের ভয়াবহ দুর্যোগে সুনামগঞ্জ জেলার কৃষকদের ফসলহানি ঘটে যে ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে এ ব্যাপারে জননেত্রী শেখ হাসিনা অবগত আছেন। তিনি কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন।
বৃহষ্পতিবার বিকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরুল্লাহর      সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক আমীরুল হক, ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, জসিম মাস্টার, আরিফুল ইসলাম জুয়েল, প্রেসক্লাব সভাপতি এম এ করিম লিলু প্রমুখ।
এর আগে সংসদ সদস্য মহিবুর রহমান মানিক অসহায়-দরিদ্র কৃষকদের মধ্যে জিআরের চাল বিতরণ করেন।