দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার থানার জব্ধকৃত ৫৬ বোতল ভারতীয় নিষিদ্ধ অফিসার চয়েস মদ ধ্বংস করা হয়েছে। সোমবার সকালে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ’র উপস্থিতিতে মদ আগুন দিয়ে জ্বালিয়ে ধ্বংস করা হয়।
দোয়ারাবাজার থানা ভবনের পূর্বপাশে নদীর পাড়ে জব্ধকৃত চোরাই মদ ধ্বংসের সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার ওসি তদন্ত মো. মনিরুজ্জামান খান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সম্রাজ মিয়া, এসআই মিজানুর রহমান ডিএসবি আব্দুল কদ্দুছ, সাংবাদিক আশিক মিয়া সাংবাদিক হারুন অর রশিদ প্রমুখ।


