দোয়ারায় ভুয়া ফেইসবুক আইডি, থানায় সাধারণ ডায়েরি

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে অবসরপ্রাপ্ত সেনা-সদস্যের নামে কয়েকটি ভুয়া ফেইসবুক আইডি খুলে তার বিরুদ্ধে নানা অপ-প্রচার চালানোয় দোয়ারা থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। জানা যায়, প্রায় এক মাস ধরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য গোলাপ হোসেন গোলাপের ছবি ব্যবহার করে টিপাই শাহ ও ফারজানা আক্তার ইতি এই দুই নামে ফেইক আইডি খোলে    তার নামে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
গোলাপ রহমান বলেন, ‘আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেয়ার পর থেকে আমাকে সামাজিক ভাবে হেয় পতিপন্ন ও মানহানির উদ্দেশ্যে ‘আমি বঙ্গবন্ধুর সৈনিক’ নামে একটি ভুয়া আইডি খোলে আমার ব্যক্তিগত ছবি আপলোড দিয়ে যাচ্ছে। তার সাথে টিপাই শাহ ও ফারজানা আক্তার ইতি নামক আইডি থেকে নানা রকম নোংরা ও মানহানিকর কমেন্ট করে যাচ্ছে। আমি এর প্রতিকার চেয়ে এবং এসব ভুয়া আইডির সঠিক পরিচয় বের করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।’
দোয়ারা থানার ওসি সুশীল রঞ্জন দাস বলেন, ‘সেনা সদস্যের বিরুদ্ধে যে বা যারা ভুয়া ফেইসবুক আইডি ব্যবহার করে তার মান হানি ঘটাচ্ছে, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’