দোয়ারায় ভুয়া লটারীর টিকিট বিক্রির দায়ে ২ জনের দন্ড

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজারে প্রতারণা করে ভুয়া লটারীর টিকিট বিক্রির দায়ে ২ জন কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে    
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া এই দন্ড প্রদান করেন।
জানা যায়, শনিবার বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়ন বাংলাবাজারে ভুয়া লটারীর টিকিট বিক্রির করার সময় দোয়ারাবাজার থানার এসআই বিকাশ চন্দ্র দাস দুই জনকে আটক করেন। আটককৃতরা হল ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার শাহিদ নগর গ্রামের মৃত. রাশেদ (ছালাম) এর পুত্র অহিদুল ইসলাম (৩৮) এবং একই উপজেলার পুলসুতি গ্রামের ইয়াজ আলীর পুত্র মো. জাহাঙ্গির আলম (২১)।