দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের লামাসানিয়া গ্রামে একই স্থানে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে জাহেদ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হন মৃত জাহেদ আলীর ভাগনা রাশিদ আলী (৫০)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রামের পার্শ্ববর্তী হাওরে কোনা জাল দিয়ে একই স্থানে দুই জনের মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিবেশী সিদ্দিক মিয়ার সঙ্গে জাহেদ আলীর কাথা কাটাকাটির এক পর্যায় সিদ্দিক মিয়ার সাথে থাকা লোকজন জাহেদ মিয়ার উপর ছড়াও হয়। জাহেদ আলীকে সিদ্দিক মিয়ার পক্ষের ছয় সাত জন মিলে পানিতে ফেলে লাঠি দিয়ে বেদম মারধর করে। এলাকার লোকজন জাহেদ মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ওসি সেলিম নেওয়াজ জানান,‘জাহেদ মিয়া নামে এক ব্যক্তি প্রতিপক্ষের লাঠির আঘাতে মারা গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বিস্তারিত জানা যাবে। ’


