দোয়ারায় মাদকদ্রব্যসহ ৪ জন আটক

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারা থানার পুলিশ ও র‌্যাব-৯ এর পৃথক পৃথক অভিযানে এক নারী সহ ৪জনকে আটক করা হয়েছে।
দোয়ারা থানার পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মদ, গাঁজা ও ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন সুনামগঞ্জ সদর থানার রঙ্গারচর ইউনিয়নের আশাউরা গ্রামের আতর আলীর পুত্র দিলোয়ার হোসেন(২২), একই ইউনিয়নের রসুলপুর গ্রামের শওকত আলীর পুত্র রাকিব আলী (২০)। এদেরকে দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ইসলাপুর গ্রামের   মফিজ আলীর বাড়ি থেকে ১ কেজি গাঁজা সহ আটক করা হয়েছে।
একই রাতে অভিযানে এসআই ফিরুজ আল-মামুন, এসআই সাইদুর রহমান ও এএসআই জাকির হোসেন দোয়রা উপজেলার সদর ইউনিয়নের মংলার গাঁও গ্রামে ২৫ বোতল ভারতীয় মদ সহ লিপি রানি দাস(২৮) কে আটক করা হয়।
এদিকে একই রাতে র‌্যাব ৯ এর নায়েক সুবেদার (ডিএডি) আমজাদ হোসেন এর সঙ্গীয় ফোর্স সহ অভিযানে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের রামপুর গ্রামের মৃত.আঃ ছাত্তারের পুত্র আহমদ আলী(৫৫) কে ৪২০ পিস ইয়াবা সহ আটক করা হয়েছে।