দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় মামলার বাদিকে প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামীরা। এমনকি মামলার সাক্ষীদের রাস্তা-ঘাটে আটক করছে আসামী পক্ষের লোকজন। মামলা তুলে না নিলে মামলার বাদি ও সাক্ষীদের রাস্তা ঘাটে চলাফেরা করতে দিবে না বলে হুমকি দেয়া হচ্ছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার সুরমা ইউনিয়নের বরকতনগর বন্দেরবাড়ি গ্রামে।
জানা যায়, গত ২৮ মে নুরুজ্জামানের সাথে কথা কাটাকাটিরএক পর্যায় নুরুজ্জামানের উপর গ্রামের কালা মিয়ার পুত্র ভাগনা সহ ৫/৬ জন মিলিত হয়ে মারধর করেন ॥এবং সাথে থাকা ৯০ হাজার টাকা লুট করে নিয়ে যায় । এ ব্যাপারে নুরুজ্জামান গত ৩০ শে মে সুনামগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন (মামলা নং সিআর-১৪৩)। আদালতের মামলা থানায় আসলে তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শর করার পর পরই আসামী পক্ষের লোকজন আরও ক্ষিপ্ত হয়ে উঠেন। মামলা তদন্তের পর থেকে নুরুজ্জামান ও মানিত সাক্ষীগণ প্রকাশ্যে চলা ফেরা করতে পারছেনা বলে জানিয়েছে নুরুজ্জামান।
এ ব্যাপারে এলাকার লোজন শনিবার রাতে এ বিষয়ে শালিশ করবেন বলেও জানিয়েছেন এলাকার একজন বিচারক।
মামলার বাদি নুরুজ্জামান আরো জানান, কালা মিয়া ও তার ছেলেরা গাঁজা ব্যবসা সহ বিভিন্ন মামলার আসামী। তারা এখন আর পুলিশ বা জেলের ভয় করে না। আমাকে যে কোন সময় মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। মামলা তুলে না নিলে যেকোন সময় মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা দোয়ারাবাজার থানার এএস আই ফিরুজ আল-মামুন বলেন, নুরুজ্জামান আমাকে বিষয়টি অবগত করেছে। কালা মিয়ার লোকজনদের এ ব্যাপারে হুশিয়ার করা হয়েছে। এর পর যদি এধরনের ঘটনা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


