দোয়ারায় মুক্তিযুদ্ধের গল্প বলা, সাধারণ জ্ঞান ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধের গল্প বলা, সাধারণ জ্ঞান ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দোয়ারাবাজার মডেল সরকারী উচ্চ বিদ্যালয় ও টেংরা মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।
সোমবার বিকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্প বলেন, আব্দুল মজিদ বীর প্রতীক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার নুরুল মোমেন, মুক্তিযোদ্ধা আলী আমজাদ, সাবেক জেলা     
ডেপুটি কমান্ডার আব্দুল হাসিম ও জেলা মুক্তিযোদ্ধা কমিটির সদস্য ডা. মো.আব্দুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফর আলী, ডেপুটি কমান্ডার মনফর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, দোয়ারাবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল হক, উপজেলা শিক্ষা অফিসার একেএম ফজলুল হক, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আব্দুল খালেক, আলতাব আলী, আব্বাস আলী,ছমির আলী, লাল মিয়া, উমর আলী, আব্দুল ছামাদ, উল্লাছ আলী, শিক্ষক উমর আলী প্রমুখ।