দোয়ারায় মুক্তিযোদ্ধার সন্তানদের উপর হামলা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে এক মুক্তিযোদ্ধার সন্তানকে মারধর করেছে স্থানীয় সন্ত্রাসীরা। বৃহষ্পতিবার রাতে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বাংলাবাজারে এ ঘটনা ঘটে। ইউপি নির্বাচনে পক্ষ-বিপক্ষের জের ধরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আবুল হাসনাত তালুকদার (৩৫) ও আবুবকর তালুকদার (৩২)।
সম্প্রতি. সমাপ্ত ইউপি নির্বাচনে পক্ষ-বিপক্ষ নিয়ে কথা কাটাকাটির জের ধরে বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের লোকজন। এসময় এরা বাজারের ব্যবসায়ী মুক্তিযোদ্ধার ছোট ভাই আকবর আলীর ফার্মেসি লুটপাট ও ভাঙচুর করে। তাদেও হামলায় মুক্তিযোদ্ধা ইউসুফ আলী তালুকদারের পুত্র আবুল হাসনাত তালুকদার ও আবুবকর তালুকদার আহত হয় । আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।