ছাতক প্রতিনিধি
ছাতক-নরসিংপুর সড়কে মোটরসাইকেল চাপায় রোকেয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে নরসিংপুর ইউনিয়নের দীনেরটুক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোকেয়া বেগম দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দীনেরটুক গ্রামের দিনমজুর আশরাফ উদ্দিনের স্ত্রী। বিকেলে দীনেরটুক এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল রোকেয়া বেগমকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। সন্ধ্যা ৭টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
- জগন্নাথপুরে পুলিশের পিকআপের ধাক্কায় আহত ২
- জামালগঞ্জের ‘গঙ্গাধরপুর নদী গ্রুপ’ জলমহালে জোর করে মাছ ধরা ও লুটপাট বন্ধের দাবিতে মামলা


