দোয়ারায় যুবতীর লাশ উদ্ধার

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারায় এক যুবতীর (২৫) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকালে দোহালিয়া ইউনিয়নের পানাইল পুরানপাড়ার গ্রামের পশ্চিমের পতিত জমিতে এক যুবতীর মৃতদেহ পড়ে থাকতে দেখে থানা        পুলিশকে খবর দেয় এলাকার লোকজন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। তবে মৃত যুবতীর (২৫) কোন পরিচয় পাওয়া যায়নি।
এব্যপারে দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক বলেন, যুবতীর লাশের খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃতের কোন পরিচয় পাওয়া যায়নি।