দোয়ারাবাজার প্রতিনিধি
‘আত্বকর্মী যুব শক্তি- টেকসই উন্নয়নের মূলভিত্তি’ এই শ্লোগানকে সামনে রেখে দোয়ারাবাজারে উপজেলা যুব-উন্নয়নের মাসব্যাপি কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) এর কারিগরী সহায়তায় মাসব্যাপি ভ্রাম্যমাণ এই কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়নের সিএস মোবারক হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহানুর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান, ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক (টেকাব) জামিল উদ্দিন মজুমদার, ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক (টেকাব) সাইফুল ইসলাম, ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের ড্রাইভার (টেকাব) জাহিদুল ইসলাম, ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারী (টেকাব) মিঠুন রায়, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষক (ইলেকট্রনিক) রনজিত কুমার বিশ্বাস।
- শুভ প্রতিদিন’র সুধী সমাবেশ ৪ আগস্ট
- জনপ্রতিনিধিদের বর্ধিত সম্মানী ছাড়করণে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি


