দোয়ারায় র‌্যাবের হাতে হত্যা মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- (র‌্যাব) ৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল দোয়ারাবাজার থানার ইদনপুর গ্রাম থেকে হত্যা মামলার আসামী বাদে গুরেশপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলাম (২৫) কে গ্রেফতার করেছে।
শুক্রবার ভোবে ইদনপুর  গ্রামে বিশেষ অভিযান চালিয়ে শ্বশুর বাড়ির সামনে থেকে হত্যা মামলার আসামি মো. শফিকুল ইসলাম (২৫) কে গ্রেফতার করা হয়।
র‌্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানি কমান্ডার লে. কমান্ডার ফয়সল আহমদের  নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।  
গ্রেফতারকৃত শফিকুল ইসলামের বিরুদ্ধে           
দোয়ারাবাজার থানার হত্যা মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।