দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে আড়াই লাখ টাকা এবং জেলা পরিষদ নির্বাচনে এক সদস্য প্রার্থী’র ৪ হাজার লিফলেটসহ মোমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদ- ও ৩ হাজার টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় দোয়ারাবাজার উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই রায় প্রদান করেন।
উল্লেখ্য, দোয়ারাবাজার থানার পুলিশ মঙ্গলবার বিকাল ৩ টায় দোয়ারাবাজার খেয়াঘাট থেকে (সুরমা নদীর খেয়াঘাট) পুলিশ মোমিনুল ইসলামকে আড়াই লাখ টাকা এবং
এক সদস্য প্রার্থী’র ৪ হাজার লিফলেটসহ আটক করে।
দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক জানান, মোমিনুল ইসলামের কাছে সদস্য প্রার্থী সেলিম মিয়ার (তালা মার্কা) ৪ হাজার লিফলেট ও নগদ আড়াই লাখ টাকাসহ আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের কারাদ- ও ৩ হাজার টাকা জরিমানা করেছেন।
- জামালগঞ্জে মুকিত চৌধুরীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ
- কোম্পানীগঞ্জে মাটি চাপায় ছাতকের এক শ্রমিকের মৃত্যু


