দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় ফেইসবুক মেসেঞ্জার গ্রুপ পানিবন্দি শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা করেছে।
সোমবার বিকালে দোয়ারাবাজার সদর ইউনিয়নের পানিবন্দি মাজেরগাঁও, বরবন্দ গ্রামের শতাদিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণে আর্থিক সহযোগিতা করেছেন উপজেলা স্বেচ্চাসেবকলীগের ছালিক মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, কমিউনিটি মেডিকেল অফিসার ডা. হাসান মাহমুদ, আমেরিকা প্রবাসি রিন্টু লাল দাস, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রতন লাল দাস, রণদীপ চৌধুরী লিংকন, ডাক্তার মিতুল চক্রবর্তী, ডাক্তার সাইদুল ইসলাম, বিজিবির সদস্য সুমন রায়, প্রবাসী সুয়েব আহমেদ আফজাল, কুয়েত প্রবাসী সেনা সদস্য মো. গোলাম রহমান, মো. ওমর গনি, বাংলাদেশ মানবাদিকার কর্মী মো. আমির আলী, আলো রক্তদান সমাজকল্যাণ সংস্থার সদস্য ইমন আহমেদ, ইতালি প্রবাসী মলয় দাস, মো. ফারুক আহমেদ।
ফেইসবুক মেসেঞ্জার গ্রুপের উদ্ধোক্তা ডা. মিতুল চক্রবর্তী রাতুল বলেন, আমরা আজকে প্রায় শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছি। আমাদের সাধ্যমত আগামীতেও এই কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাব।
- ধর্মপাশা সরকারি ধান ক্রয় কেন্দ্র সিন্ডিকেটের কব্জায়
- অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার প্রদান


