Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
দোয়ারায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

দোয়ারায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে ৪৯তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা।
দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযুদ্ধা ডা. আব্দুুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, একাডেমিক সুপারভাইজার মুস্তাফিজুর রহমান, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক, সহকারী প্রধান শিক্ষক অজয় কুমার দাস,সহকারী শিক্ষক নজির উদ্দিন, আল আমিন, মুুুুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল কাদির প্রমুখ।