দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে প্র¯্রাব করাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের ১৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টায় এই
সংঘর্ষেও ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে সন্ধ্যায় নাজমুল হাসান সুমনের (৩০) দোকান ঘরের পেছনে আব্দুল বারিক (৫০) প্র¯্রাব করেন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে আব্দুল বারিকের গ্রামের লোকজন আবার রাত ৮টায় সুমনের উপর চড়াও হয়। এ ঘটনা টিলাগাঁও ও মারখসি গ্রামের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষে ১৬ জন আহত হয়।
আহতরা হলেন, সোরাব আলী, মনফর আলী, আমির হোসেন, বাবুল মিয়া, দেলোয়াও হোসেন, রিয়াজ উদ্দিন, ইমন আহমেদ, হিরন মিয়া, রমজান আলী, শফিক মিয়া, নুর আলী, ছায়াদ মিয়া, ছায়েদ মিয়া, ফজল মিয়া, আব্দুল হাফিজ প্রমুখ।
দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক জানান বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে শরীফপুর একটি শ্রমিক সংগঠনের অফিস ঘরের চাবি নিয়ে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। রাত ১০টায় শরীফপুর মসজিদ মার্কেটে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় আসকর আলী (৫০), মেহেদী হাসান (১৫) ও রশিদ মিয়া (২৫) আহত হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


