দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়নে কিশোর-কিশোরীদের নিয়ে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক নাটক, উঠান বৈঠক, কিশোর-কিশোরী ক্লাব সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়নের টেংরাটিলা গ্রামের পারভিনের বাড়িতে এফআইভিডিবি-সিফরডি প্রকল্পের উপজেলা ম্যানেজার মিঠু দাসের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের, বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক আব্দুল হালিম, সিফরডি প্রকল্পের ব্যবস্থাপক পার্থ সারথী চৌধুরী, মনিটরিং অফিসার আমিনুল কাইয়ুম, উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার মো.মেহের উল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো.আবু রায়হান, উপজেলা জনস্বাস্থ্য প্রকেীশলী মামুনুর রশিদ।


