দোয়ারায় সদস্য প্রার্থী খালেকের গণসংযোগ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে জেলা পরিষদ নির্বাচনে ১৩ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হাজী আব্দুল খালেক দিন ব্যাপি গণসংযোগ করেছেন। শনিবার সকালে উপজেলার বোগলাবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ আলী আপন, দোয়ারাবাজার সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি মানিক লাল দে, ইউপি সদস্য তাজির উদ্দিন, আলম, গেদু মিয়া, এরশাদুর রহমান এরশাদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাবেক ইউপি সদস্য আবুল কালাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সদর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ছদরুল ইসলাম, মোস্তফা, অ্যাড. তনয় চক্রবর্তী, আমিনুল হক, নুরুদ্দিন, বুল বুল আহমেদ, ফয়ছল আহমেদ, তাজুল ইসলাম প্রমুখ। পরে কান্দাগাঁও, মোল্লাপাড়া, বাংলাবাজার ও সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণ সংযোগ করেছেন।