দোয়ারায় সিএজি মালিক ও শ্রমিক সংগঠনের ধর্মঘট

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার গাড়ি মালিক ও শ্রমিক সংগঠনের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। উপজেলায় সকল রোডে মোটরসাইকেলে অবৈধভাবে যাত্রী বহন নিষিদ্ধের দাবিতে বুধবার সকালে উপজেলা মালিক শ্রমিক সংগঠনের কার্যালয়ে হিউম্যান হলার মালিক সমিতির জেলা সভাপতি তাজিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক সংঘঠনের সভাপতি ছুরত আলী, সাবেক সভাপতি মছন মিয়া, জেলা শ্রমিক সহ সভাপতি মো.খাদিম মিয়া, সুন্দর আলী, সাবেক সাধারণ সম্পাদক হারুন মিয়া, শ্রমিক নেতা আলমগীর হোসেন, বাহার মিয়া, জেলা উলামা লীগের সভাপতি মাও. মাহফুজুর রহমান, ছাতক শ্রমিক সংগঠনের সাবেক সভাপতি মকবুল মিয়া, ফকির টিলা শ্রমিক সংঘঠনের সভাপতি তেরা মিয়া, পুর্ব নোয়ারাই সংগঠনের সভাপতি হাবিব মিয়া, সহ সভাপতি আলী হোসেন, পশ্চিম নোয়ারাই সংঘঠনের সভাপতি হেলাল মিয়া, নরসিংপুর সংঘঠনের সভাপতি ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আশিক মিয়া, বাংলাবাজার সংগঠনের সভাপতি মো.আবুল কালাম, দোহালীয়া সংগঠনের সভাপতি আকলু মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, শ্রীপুর সংগঠনের সভাপতি শাহিন মিয়া, শ্রমিক নেতা আব্দুর রুফ, দোয়ারাবাজার উপজেলা শ্রমিক সংঘঠনের সভাপতি মাসুক মিয়া, সহ সভাপতি ভুট্টু মিয়, বশির মিয়া, সাধারণ সম্পাদক জলিল মিয়া, দোয়ারাবাজার উপজেলা গাড়ির মালিক সমিতির সভাপতি বাবুল মিয়া, নোয়ারাই মালিক সমিতির সভাপতি ছাইদুর রহমান, শ্রমিক তেরা আমজাদ হোসেন ,হানিফ মিয়া,আব্দু মালেক, আলম, জিসু দাস, ফরাজি, ফিরুজ মিয়া, আলমগীর হোসেন, কবির মিয়া, মুনসুর মিয়া, নুরু মিয়া প্রমুখ।