দোয়ারায় সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা উপলক্ষে সভা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার(ভূমি) প্রশান্ত কুমার বিশ্বাস র’    সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীর প্রতীক, আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাতক ডিগ্রী কলেজের প্রভাষক আলমগীর হোসেন। অন্বেষন প্রতিযোহগীতা অনুষ্টানে ১২জন বাছাইকৃত মেধাবী শিক্ষার্থদের মাঝে নগদ অর্থ ও সনদ প্রধান করা হয়েছে।