দোয়ারায় স্কাউট ও কাবের উদ্যোগে বৃক্ষ রোপণ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা স্কাউট ও কাব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ অভিযান পালন করা হয়েছে। দুপুরে দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য একেএম আছকির মিয়া, দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা       স্কাউটের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক, সহকারী প্রধান শিক্ষক অজয় কুমার দাস, সহকারী শিক্ষক কমলেশ রায়, নজির উদ্দিন, স্কাউট লিডার আতাউর রহমান, মো.গোলজার আহমদ, মো.ওমর আলী, শাখাওয়াত উল্লাহ মারুফ,  আল-আমীন, স্কাউট সদস্য সানোয়ার হোসেন, শুভ্রত দাস, শাহরিয়ার হোসেন, রনি, নৌশাদ,বিশাল দাস প্রমুখ।