দোয়ারায় স্যানিটেশন কর্মশালা অনুষ্ঠিত

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে আইডিই-বাংলাদেশ এর উদ্যোগে স্যানিটেশন প্রযুক্তি পরিচিতিমুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ ঘটিকায় মুহা: কায়সার পারভেজের পরিচালনায় দোয়ারাবাজার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতিক। স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশলী মামুনুর রশিদ সরকার। প্রধান অতিথি বলেন, পরিবেশ বান্ধব সমাজ গড়তে স্যানিটেশন ব্যবস্থাপনা এবং এতদসংক্রান্ত প্রযুক্তির ব্যবহারে বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে। কর্মশালায় আরো বক্তব্য রাখেন পান্ডারগাও ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ফারুক আহমেদ। সঞ্চালনা করেন, অফিসার, স্যানমার্ক সিষ্টেম প্রজেক্ট, আইডিই বাংলাদেশ, সুনামগঞ্জ। উক্ত কর্মশালায় আইডিই-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন রতন রায়, নাইম মোস্তফাসহ অন্যান্য প্রকল্প কর্মীগণ।