দোয়ারায় স্যানিটেশন বিষয়ক জনসচেতনতা মূলক পথনাটক

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে স্যানিটেশন বিষয়ক জনসচেতনতামূলক পথ নাটক অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার দোহালীয়া ইউনিয়নের মজুর বাজারে আইডিই এর সহযোগিতায় আ.আলীর সভাপতিত্বে স্যানিটেশন ব্যবসায়ী সোহেল আহমদের  পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটেশন কমিটির সভাপতি তাজুল ইসলাম, ব্র্যাক ওয়াস কর্মসুচির মনিরুজ্জামান মনির, অফিসার বিজনেস ডেভেলাপম্যান আইডিই এর মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আব্দুল ছাত্তার, আপ্তাব মিয়া, আফিজ আলী, ফয়জুর রহমান, সামীম আহমদ, নুরুদ্দিন আহমদ প্রমুখ। নাটক পরিবেশন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নাট্য শিল্পীরা।