দোয়ারায় স্যানেটারী ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন দুই বিদেশীনি

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সরঞ্জামাদি পরিদর্শন করলেন বেসরকারি উন্নয়ন সংস্থার দুই বিদেশীনি। বুধবার বিকালে উপজেলা সদরে স্বাস্থ্যসম্মত স্যানেটারী ব্যবসায়ি প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করেন আইডি বাংলাদেশের স্যানমার্ক প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জেসিকা মেক আর্থার কানাডা ও আমেরিকার মিসেস আনিয়া।  এসময় তারা জনসাধারণের সাথে টেকসই সেনিটারীসামগ্রী প্রস্তুত এবং স্বাস্থ্যসম্মত স্যানেটারী ব্যবহারের উপর কথা বলেন।  
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইউডির অ্যাডভাইজার আফজাল হোসেন, সুনামগঞ্জের টিম লিডার মো. সোহেল, মনিটরিং ও অ্যাডভোকেসি     
স্পেশালিষ্ট দৈব্য বানী গুপ্ত রায়, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রতন কুমার রায়, নজরুল ইসলাম, নীল মনি সরকার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মনফর আলী, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ছমির আলী, লালা মিয়া, ইলিয়াছ আলী, উপজেলা স্যানেটারী ব্যবসায়ী সমিতির সভাপতি তাজুল ইসলাম, সহসভাপতি আব্দুর রহিম মনু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক বাদশা মিয়া প্রমুখ।